ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই দফা বেড়ে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের বাজারে টানা তিন দফা কমার পর গত শনিবার (২৮ মার্চ) একদিনে দুই দফা বেড়েছে স্বর্ণের দাম। এদিন সকাল ১০টার দিকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল দুই হাজার ১৫৭ টাকা। পরে ওইদিন বিকেল ৪টায় আরেক দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে চার হাজার ৪৩৩ টাকা। সেই হিসাবে গতকাল রোববার (২৯ মার্চ) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হচ্ছে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ সোমবার (৩০ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকায় বিক্রি হবে।

এর আগে শনিবার ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল দুই লাখ ৩৭ হাজার ১২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।