ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:১৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার ( ৩১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ী দমকা হাওয়ার আকারে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস আরও জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ‘ট্রেস’ বা অতি সামান্য।

পূর্বাভাসে বলা হয়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।