ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৫:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি

বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি

সারা দেশে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে আরও গরমের আভাস মিলেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুরের বিভিন্ন জেলা ছাড়াও দেশের আরও কিছু এলাকায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে।

আজ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলের তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে। একই সময়ে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।