ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৭:৫৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাফজয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৪ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে।’

মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়।

এই নিয়ে টানা দ্বিতীয়বার সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ।