মা দিবসের নাটক ‘আপন কথা’
প্রকাশিত : ০২:২৮ পিএম, ৯ মে ২০১৫ শনিবার | আপডেট: ০২:২৮ পিএম, ৯ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কাল ১০ মে রোববার ‘মা দিবস’। দিবসটিকে সামনে রেখে এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে মা দিবসের বিশেষ নাটক ‘আপন কথা’। নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, মাজনুন মিজান, তানজিন তিশা, রবিন প্রমুখ।
মা আর মেয়ে, মাধবী আর রূপা। দু’জনের ছোট্ট সুখের সংসার। মাধবী একাই সারাদিন পরিশ্রম করে যতটুকুই উপার্জন করে তা দিয়েই সংসার চলে। রূপার জন্য জোটে নতুন জামা, কসমেটিকস, পড়াশোনার খরচ, গল্পের বই কেনা, সিনেমা দেখা ইত্যাদি। নিজের দিকে তাকানোর কোনো সময় নেই মাধবীর। রূপার সাথে দারুণ সম্পর্ক তানিমের। ওরা পরস্পরকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু মা মাধবী সবসময় মেয়েকে সাবধান করে, ভেবে-চিন্তে পথ চলতে বলে। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প।
০৯.০৫.২০১৫ 