ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:১৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। ওই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় এলাকায় ০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।