ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৪২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

মার্কিন সাংবাদিক শেলি কিটলসন। ফাইল ছবি

মার্কিন সাংবাদিক শেলি কিটলসন। ফাইল ছবি

ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসন মুক্তি পেয়েছেন। আজ বুধবার (৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন। অপহরণের কয়েকদিন পর তাকে অক্ষত অবস্থায় মুক্ত করা হয়েছে। খবর আলজাজিরার। 

শেলি কিটলসন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য ও ইরাক পরিস্থিতি নিয়ে কাজ করছেন। গত কয়েক দিন আগে ইরাকের একটি এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল। যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বার্তায় বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন সাংবাদিক শেলি কিটলসন মুক্তি পেয়েছেন। তার নিরাপত্তার বিষয়টি আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।

রুবিওর এই ঘোষণার আগে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘কাতায়িব হিজবুল্লাহ’ জানিয়েছিল, কিটলসনকে অবিলম্বে ইরাক ত্যাগ করার শর্তে তারা মুক্তি দিতে প্রস্তুত। সেই শর্ত মেনেই আজ তাকে মুক্তি দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সাময়িক যুদ্ধবিরতির আবহে এই মুক্তি একটি ইতিবাচক সংকেত। তবে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মধ্যে এখনও উদ্বেগ কাজ করছে। কিটলসন খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।