ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২৩:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গ্রিন লাইফ হাসপাতালে আগুন: আতঙ্ক সবার মাঝে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

গ্রিন লাইফ হাসপাতালে আগুন: আতঙ্ক সবার মাঝে

গ্রিন লাইফ হাসপাতালে আগুন: আতঙ্ক সবার মাঝে

রাজধানীর গ্রিন রোডের ১৫ তলা বিশিষ্ট গ্রিন লাইফ হাসপাতালে আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১:৪২ মিনিটে ৭ম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। 

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। হাসপাতালের অন্যান্য তলা থেকে রোগী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।