ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:১৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আত্মগোপনে থাকা আ. লীগের সাবেক এমপি রুমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

অ্যাডভোকেট সফুরা বেগম রুমী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সফুরা বেগম লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আ.লীগের সভানেত্রীর দায়িত্বেও ছিলেন।