ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলের মেয়ে লরা কারদোসো’র বিশ্ব রেকর্ড

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

ব্রাজিলের মেয়ে লরা কারদোসো’র বিশ্ব রেকর্ড

ব্রাজিলের মেয়ে লরা কারদোসো’র বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন লরা কারদোসো। ব্রাজিল নারী জাতীয় দলের এই ক্রিকেটার আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এমন এক ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন, যেখানে আর কেউ নেই। নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এর আগে এক ম্যাচে ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারও ছিল না। লরা আজ সেটিই করে দেখালেন।

কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে নতুন মাইলফলক স্পর্শ করেন লরা কারদোসো। লেসোথোর বিপক্ষে ৩ ওভার বল করে ২মেডেনসহ মাত্র ৪ রান খরচায় লরা শিকার করেন ৯ উইকেট। প্রতিপক্ষও গুটিয়ে যায় অল্পতে। ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয় লেসোথো। পায় ব্রাজিল ১৮৯ রানের বিশাল জয়। 

ম্যাচে আগে ব্যাট করে ২০২ রানের পাহাড় দাঁড় করায় ব্রাজিল। রান তাড়ায় লরার বোলিং তোপে পড়ে লেসোথো। নিজের প্রথম ওভারে হ্যাটট্রিক করেন লরা। পরের ওভারে শিকার করেন ৪ উইকেট। তৃতীয় ওভারে আরও ২ উইকেট নিয়ে ৯ উইকেট পূর্ণ করেন লরা।

নারী টি–টোয়েন্টিতে এতদিন সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার দখলে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

পুরুষ ও নারী মিলিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এত দিন সবার ওপরে ছিলেন ভুটানের স্পিনার সোনম ইয়েশি। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন শীর্ষে ছিলেন সোনম।