ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডোমারে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

নীলফামারীর ডোমারে যৌথ বাহিনীর অভিযান।

নীলফামারীর ডোমারে যৌথ বাহিনীর অভিযান।

নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং অবৈধভাবে তেল মজুতের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্সকে এক লাখ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‍্যাব-১৩ সিপিসি-২, সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন।

উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্ণব।

ইউএনও জানান, র‍্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্যতেল মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগ ছিল। তিনটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।