মা দিবসে সাবিনা ও বাঁধন
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৯ মে ২০১৫ শনিবার | আপডেট: ০২:৩৩ পিএম, ৯ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মায়ের চেয়ে আপন কেহ নাই। মা-ই জীবনের সেরা মানুষ। তিনিই সবচেয়ে আপন, তিনিই বন্ধু। মায়ার বাঁধনে মা বেঁধে রাখেন মেয়েকে। সাবিনা ইয়াসমিনও তার কন্যা বাঁধনকে বেঁধে রেখেছেন আপন মায়ায়।
মা মেয়ের বাঁধন নিয়ে মা দিবস উপলক্ষে তৈরি হলো বিশেষ অনুষ্ঠান ‘মাকে মনে পড়ে’। অনুষ্ঠাটি সাজানো হয়েছে কয়েকটি বিভাগে। আলোচনায় উঠে এসেছে মা-মেয়ের জীবনের কিছু গল্প। থাকছে সাবিনা ইয়াসমীন ও বাঁধনের খালি গলায় গাওয়া মাকে নিয়ে গান। অনুষ্ঠানে আরও তুলে ধরা হয়েছে একজন রত্নগর্ভা মায়ের সংগ্রামী জীবনকাহিনী।
একজন মা কীভাবে তার সন্তানকে নানা প্রতিকলতার মধ্যেও মানুষ করেছেন তারই প্রতিচ্ছবি উঠে এসেছে প্রতিবেদনে। এ ছাড়া রয়েছে কষ্ট আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বৃদ্ধাশ্রমে জীবনের শেষ দিনগুলো কাটানো অভিমানী মায়েদের মর্মগাঁথা।
এটিএন বাংলায় ১০ মে রাত ১১টায় প্রচার হবে ‘মাকে মনে পড়ে’। পরিকল্পনা ও উপস্থাপনায় রুকসানা কবীর কাকলী, পরিচালনায় রাসেল মাহমুদ।
০৯.০৫.২০১৫ 