ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এইচএসসি পাস হলেই চাকরি দেবে ওয়ালটন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ‘হোম অ্যাপ্লায়েন্স’ বিভাগে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

বেতন: আলোচনা সাপেক্ষে।

বয়স: ২৮ থেকে ৩৪ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো স্থান।

আবেদনের শর্তাবলি

ওয়ালটনের এই পদে কেবল পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা নির্ধারিত হয়েছে ২৮ থেকে ৩৪ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীকে ফুল টাইম ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা  বিডিজবস অনলাইনে আবেদন করতে হবে।  

আবেদনের শেষ সময়

২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

সুত্র : বিডিজবস