ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২১:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাজারে আজ কত টাকায় মিলছে বৈদেশিক মুদ্রা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

মার্কিন ডলার । ফাইল ছবি

মার্কিন ডলার । ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বাড়ছে আন্তর্জাতিক লেনদেনে বৈদেশিক মুদ্রার বিনিময়। বিভিন্ন দেশে প্রতিদিনের মুদ্রার সঠিক বিনিময় হার জানা খুবই গুরুত্বপূর্ণ। 

বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির ওপর নির্ভর করে টাকার মান নিয়মিত ওঠানামা করে। সেই হিসেবে আজ সোমবার (১৩ এপ্রিল) বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার হয়েছে তা নিম্নে দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আজ সোমবার এক ইউএস ডলার ১২২ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৪৩ টাকা ৮৭ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ৩০ পয়সা, এক অস্ট্রেলিয়ান ডলার ৮৬ টাকা ৭১ পয়সা, এক জাপানি ইয়েন ৭৭ পয়সা, এক কানাডিয়ান ডলার ৮৮ টাকা ৭০ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১৩ টাকা ২৫ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৪০ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৭ টাকা ৯৮ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩২ পয়সা, এক শ্রীলঙ্কান রুপি দুই টাকা ৫৭ পয়সা।