বেলুন অপসারণ, মেট্রো রেল চলাচল শুরু
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
ফাইল ছবি।
১৫ মিনিট বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। আজ মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়।
এর আগে ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রো।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
