ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৯:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অ্যাসিডে ঝলসে দিল গৃহবধূকে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০১:২৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

নাটোর সদর উপজেলার হালসা আওড়াইল গ্রামে রাশিদা বেগম (৩০) নামে এক গৃহবধূর পিঠ অ্যাসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম সুমন জানান, রোববার দুপুরে গৃহবধূর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রাশিদা বেগম জানান, গতকাল শনিবার রাতের খাবার পর সাড়ে ৯টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। সে সময় তার স্বামী বাড়িতে না থাকায় ঘরের দরজা খোলাই ছিল। রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তার পিঠে অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় তার পিঠ ঝলসে যায়।

 

পরে চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

 

তবে এ ঘটনার জন্য নিজের দুলাভাই হাসেন আলীকে দায়ী করেছেন রাশিদার ভাই আব্দুর রহিম। তিনি বলেন, হাসেন আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

 

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এই ঘটনায় থানায় কোনো অভিযোগ থানায় আসেনি।