ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৪২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামোসহ প্রধান খাতসমূহে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।জাপানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আহ্বান জানান।

মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনেগালের ডাকার-এ অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’-এর ফাঁকে এক বৈঠকে এ আহবান জানানো হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ শিল্প, কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।

উভয় পক্ষ বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময় সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছে।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরও সহায়তা কামনা করেন।