ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

টস করছেন দুই অধিনায়ক। ছবি : বিসিবি

টস করছেন দুই অধিনায়ক। ছবি : বিসিবি

হিসেবটা একেবারে সোজা। সিরিজ পেতে হলে জিততে হবে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের পর ১-১ সমতা। বাংলাদেশ-নিউজিল্যান্ড দুদলের সামনে তাই হয় বিকল্প ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই।

অলিখিত ফাইনালে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোট কাটিয়ে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সঙ্গে যুক্ত হয়েছেন স্পিনার তানভীর ইসলাম। দুজনকে জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনকে।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারায় নিউজিল্যান্ড। পরের ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথম ‍দুটি ম্যাচ হয়েছিল মিরপুরে।