ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:১৯:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লেবাননে হামলায় নারী সাংবাদিকসহ ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

লেবাননে হামলায় নারী সাংবাদিকসহ ৫ জন নিহত

লেবাননে হামলায় নারী সাংবাদিকসহ ৫ জন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২২ এপ্রিল) আত-তিরি গ্রামে একটি গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়িতে থাকা ২ জন নিহত হন। ইসরায়েলের দাবি, গাড়িটি হিজবুল্লাহর ঘাঁটি থেকে বের হয়েছিল।

ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল আখবার-এর দুই সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ হামলার শিকার হন। পরে ধ্বংসস্তূপ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত জয়নব ফারাজ হাসপাতালে চিকিৎসাধীন।

একই দিনে দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ এলাকায় পৃথক হামলায় আরও ২ জন নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক আলোচনা ও যুদ্ধবিরতি সম্প্রসারণের চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত আরও জটিল হতে পারে।