ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা দেশের রাজধানী ও আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প ও আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ  তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত নির্ধারিত এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যেতে পারে।

গ্যাস বন্ধ থাকবে মূলত সাভার, আশুলিয়া, কাশিমপুর, চন্দ্রা, নবীনগর, বাইপাইল, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়ারহাট এবং মানিকগঞ্জসহ বিস্তীর্ণ অঞ্চলে। পাশাপাশি ঢাকা ইপিজেড ও কয়েকটি বড় শিল্পাঞ্চলেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া বিদ্যুৎ ও শিল্প উৎপাদন নির্ভর কয়েকটি বড় প্রকল্প এলাকায়ও সাময়িকভাবে গ্যাস না থাকায় উৎপাদন কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও নেটওয়ার্ক উন্নয়ন কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং তারা সহযোগিতা কামনা করেছে।