ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হামে আরও ১১ শিশুর প্রাণহানী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আজ শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন এবং হামের উপসর্গ নিয়ে ২০৯ জন প্রাণ হারিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যাদের একটি বড় অংশই শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ২০ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।