প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৩৩ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আজ মঙ্গলবার গণভবনে এ সাক্ষাৎকার হয়।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান বার্নিকাট। আশা করেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে জানান, এসব পদক্ষেপ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা বলেন, নির্বাচনের সময়ে যেকোনো ধরনের নির্বাচন পর্যবেক্ষক দলকে স্বাগত জানাতে তার দল প্রস্তুত রয়েছে।
এদিকে, বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকা আসছেন আর্ল রবার্ট মিলার। শনিবার তার নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
