ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সেইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।