ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নড়াইলে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:০৩ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

নড়াইলের কালিয়া উপজেলায় আঙ্গুরী বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাপুলিয়া গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।



আঙ্গুরী বেগমের স্বামী সবুর খান জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি সওদা করার জন্য বারইপাড়া বাজারে যান। বাজার থেকে ফিরে তিনি পুত্রবধূ তানজিলাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের মেঝেতে তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ দেখতে পান।



কালিয়া থানার ওসি শেখ শমশের আলী বলেছেন, আঙ্গুরী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও খুনিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।