ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৬:০২:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানে কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানের আর কেউ বেঁচে নেই। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রতিনিধি বামব্যাং সুরিও আনজি একথা জানান।

 

তিনি বলেন, ‘দুর্ঘটনা স্থল থেকে অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন আর ওই বিমানের কেউ জীবিত নেই।’ খবর তাসের।


তিনি আরো জানান, অনুসন্ধান এলাকার পরিধি বাড়িয়ে ১৫০ বর্গ নটিক্যাল মাইল করা হয়েছে।

 

গতকাল সোমবার লায়ন এয়ারলাইনের ফ্লাইট জেট ৬১০ জাকার্তা থেকে পঙ্কালের উদ্দেশ্যে যাওয়ার পথে জাভা সাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ১৮৮ আরোহীসহ পাইলট, সহকারী পাইলট ও তিনজন সেবাকর্মী ছিল। 

 

লায়ন এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এটি উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়। পরে বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়।

 

জানা গেছে, বিমানটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিলো। তবে কেন এ অবস্থায় বিমানটি ডিউটিতে ছিলো তা এখনো জানা যায়নি।