ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৬:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থায় তেল ও গ্যাস ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজসহ শত শত জাহাজের প্রায় ২০ হাজার নাবিক হরমুজ পারস্য উপসাগরে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ নিয়ে হরমুজ প্রণালি পার হতে পারছেন তারা।

প্রায় আট সপ্তাহ ধরে ভারতীয় ক্যাপ্টেন রাহুল ধর এবং তার নাবিকদল পারস্য উপসাগরে তাদের ট্যাংকারে আটকা পড়ে আছেন। তিনি বলেন, নাবিকদল তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ায় তাদের মনোবল অটুট রয়েছে, কিন্তু মানসিক চাপ এখন দৃশ্যমান হতে শুরু করেছে। গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ায় আশান্বিত হয়েছিলেন নাবিকরা। তবে যুদ্ধের এখনো কোনো সুস্পষ্ট অবসান ঘটেনি।

সাধারণত বিশ্বের তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যাতায়াত করে।

সামুদ্রিক তথ্য সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে, ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে প্রায় ৮০টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩০ বা তার বেশি জাহাজ যাতায়াত করত।

সূত্র: টাইমস অব ইসরাইল