হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প
চলমান নৌ-অবরোধের মধ্যে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে 'স্ট্রেইট অফ ট্রাম্প' বা 'ট্রাম্প প্রণালি' রাখা মানচিত্র শেয়ার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি মানচিত্র শেয়ার করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে এক বক্তব্যে ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।’
