ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২০:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীর একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৩ মে ২০২৬ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়েছে, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে। এজন্য গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।