ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২১:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আচরণবিধি ভাঙার শাস্তি পেলেন অধিনায়ক নিগার

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

নিগার সুলতানা।

নিগার সুলতানা।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আউট হওয়ায় মেজাজ হারিয়ে ক্ষোভে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন নিগার সুলতানা। এমন আচরণের শাস্তি পেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।

আইসিসির নিয়মে, আচরণবিধির ২.২ ধারা ভাঙেছেন নিগার। এজন্য তাকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সিলেটে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই ঘটনা ঘটে। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৪ রান, প্রথম বলে ক্যাচ দেন নিগার। আউট হয়ে মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন অভিজ্ঞ ব্যাটার। ম্যাচটি ৩ রানে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ।

অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন নিগার। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও টপ অর্ডার ব্যাটার শারমিন সুলতানা। দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় এবং তাদের নামের পাশে যোগ হয় একটি করে ডিমেরিট পয়েন্ট।