ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:৩৬:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ।

আজ  (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে ঢাকার বায়ুর মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ১৫১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ১৯২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (১৬৫) এবং তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি (১৬৩)। ঢাকার অবস্থান চতুর্থ।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী— ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সতর্কতামূলক, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি বিপজ্জনক হিসেবে ধরা হয়।

এই মান অনুযায়ী ঢাকার বর্তমান বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলাবালি এবং আবহাওয়ার স্থবিরতা—এই সব মিলেই শহরের বায়ুদূষণ বাড়ছে।

আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান প্রকাশ করে, যা নাগরিকদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে।

বিভিন্ন গবেষণায় বলা হয়, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ অকাল মৃত্যুবরণ করেন, যা একটি বড় বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত।