ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৫৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ বিশ্ব মা দিবস

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১০ মে ২০১৫ রবিবার | আপডেট: ১২:১৫ পিএম, ১১ মে ২০১৫ সোমবার

1431238436স্টাফ করেসপন্ডেন্ট, উমেননিউজ২৪.কম, ঢাকা : আজ ১০ মে রোববার বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোবাবার পৃথিবীর নানা দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও আজ দিবসটি নানা আনুষ্ঠানিকতায় পালন করা হবে। মা দিবস প্রথম উদযাপিত হয় গ্রিস ও রোমে। প্রাচীন গ্রিকরা তাদের দেবতা গ্রিকের মা রিয়ার সম্মানে উদযাপন করতো বসন্ত উত্সব। ১৬ শতকে যুক্তরাজ্যে ‘মাদারিং সানডে’ নামে একটি দিবস পালিত হতো। যুক্তরাষ্ট্রে এ দিবসটি প্রচলন হয় শান্তিকামী জুলিয়া ওয়ার্ড হোর উদ্যোগে ১৮৭২ সালে। এর পর ফিলাডেলফিয়ার অপর নারী অ্যানা জার্ভিস মা দিবস পালনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর স্বীকৃতি ও প্রসার ঘটে ১৯১৪ সাল থেকে। দিবসটি উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। বিপণী বিতানগুলোতে মায়েদের জন্য,শাড়ি,কার্ড, মগসহ বিভিন্ন গিফ্ট আইটেম সাজিয়ে রেখেছে। টিভি চ্যানেলগুলোতে থাকছে ‘মাকে’ নিয়ে টকশোসহ নানা অনুষ্ঠান। দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকাগুলো ‘মাকে’ নিয়ে বিশেষ রচনা প্রকাশ করবে। আজাদ প্রডাক্টস সকাল ১০টায় পুরানা পল্টনের নিজ ভবনে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ১০.০৫.২০১৫