ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদে নারীদের জন্য ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিরাপদে রেল ভ্রমণের জন্য ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত রুলের শুনানিতে হাইকোর্ট এই আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী আজমল হোসেন খোকন।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

রিট সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের আইন অনুযায়ী নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তারপরও তাদের জন্য আলাদা কোনো কামরা বরাদ্দ দেওয়া হচ্ছে না। আমি শুধু রেলের সেই নিয়মটি বাস্তবায়ন চাই। কারণ ট্রেনে ভ্রমণ অত্যন্ত আরামদায়ক। কিন্তু কোনো নারী যদি একা ট্রেনে যাতায়াত করতে চান, তাহলে প্রচণ্ড ভিড় ঠেলে রেলে ওঠা যেমন কষ্টকর, তেমনি শতশত পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে ট্রেনের কামরার ভেতরে আসন পর্যন্ত গিয়ে সিটে বসাটাও কঠিন হয়ে যায়।’

আইনজীবী আজমল বলেন, ‘রাতে কোনো নারী একা ট্রেনে ভ্রমণ করতে চাইলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ দিলে দিনে কিংবা রাতে নারীরা তাদের কামরায় নির্দ্বিধায় উঠে আসনে বসতে পারবেন। এতে তাদের নিরাপত্তা নিয়ে ঝুঁকিও কমবে।'

তিনি আরও বলেন, ‘এছাড়া ট্রেনে ভ্রমণের সময় যদি নামাজের সময় হয়, তখন তারা নিয়মিত সেখানে নামাজও আদায় করতে পারবেন।’