ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

বিআরটিসি বাসের ফাইল ছবি

বিআরটিসি বাসের ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ২৩ মে থেকে 'ঈদ স্পেশাল বাস সার্ভিস' চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিআরটিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পেশাল বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে থেকে। আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই বিআরটিসি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে সাধারণ যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন দূরপাল্লার গন্তব্যে যাতায়াতের সুযোগ পাবেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জনসাধারণের যাতায়াত সুবিধার্থে এই বিশেষ বাস সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে।