রাতে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে দিনগত রাত ১টার মধ্যে কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
