ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ঢাকা জেলার বিভিন্ন এলাকায় আগামীকাল রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রোববার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস হতে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।