আবারও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন আফসানা বেগম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ১৭ মে ২০২৬ রবিবার
কথাসাহিত্যিক আফসানা বেগম।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত ১৪ মে তাকে চুক্তিভিত্তিক (এক বছরের জন্য) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত জানুয়ারিতে আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। তখন তার পরিবর্তে প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। তখন এই নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, তার মেয়াদ দুই বছর রাখা হলেও তার আগেই সে নিয়োগ বাতিল করা হয়েছিল।
এখন এই পদে আবার নিয়োগ পেলেন তিনি। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
