ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৭:০৬:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রান্নার কাজে ব্যস্ত মা, বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৮ টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে। নিহত শিশু গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানাগেছে, আজ সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মাহিদুল গাজী সবার অজান্তেই বাড়ীর পাশে সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মাহিদুল গাজী কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিশু মাহিদুল গাজী অকাল মৃত্যুতে পরিবার ও এলাকার মাঝে শোকের ছাড়া নেমে এসেছে। কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।