ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১:০৬:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আগামীকালের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫৫ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:৫৬ এএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

আগামীকাল রোববার ৪ নভেম্বরে অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জে.এস.সি.) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে.ডি.সি.) পরীক্ষা স্থগিত করা হয়েছে।


অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত নবম শ্রেণি (ভোকেশনাল) এবং নবম শ্রেণি (দাখিল ভোকেশনাল) চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।


এ সব পরীক্ষা আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।


শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,অনিবার্য কারণে কালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।