ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:১৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে তিনি রামিসার স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী কিছু সময় রামিসাদের বাসায় অবস্থান করেন। এ সময় শোকাহত বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশনার কথাও জানান।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পল্লবী এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলামসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা।

গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। পরে মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।