ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তুরিন আফরোজকে হুমকি দিয়ে চিঠি

প্রকাশিত : ০১:২১ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:২২ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

15050838712_93b4605a94_bস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : হুমকি ও অকথ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করে  হাতে লেখা বেনামি এক চিঠি পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। বুধবার (১০ জুন) দুপুরে ট্রাইব্যুনাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি এ চিঠি পান। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল পৌনে ছয়টার দিকে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব খান জিডি নেওয়ার কথা নিশ্চিত করে উইমেননিউজকে জানান, জিডি নম্বর: ৫০২। তবে তদন্তের স্বার্থে জিডির ভাষ্য জানানো যাবে না। অশ্লীল মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করে লেখা বেনামি এ চিঠি পাওয়ার পর তুরিন আফরোজ অনিরাপদ বোধ করায় প্রসিকিউশনের পক্ষ থেকে এ জিডি করা হয়েছে বলে জানান  প্রসিকিউটর জেয়াদ আল মালুম। তুরিন আফরোজ প্রসিকিউটরের দায়িত্ব পালনের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন তিনি। বুধবার এ চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার সকালেই প্রসিকিউশনের পক্ষ থেকে চিঠির বিষয়টি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকেও অবহিত করেছেন বলে জানিয়েছেন তুরিন আফরোজ। এছাড়া এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স), ডিজিএফআইসহ (ডিরেক্টরেট অব জেনারেল ইন্টিলিজেন্স) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠির বিষয়টি জানানো হয়েছে। ১১.০৬.২০১৫