ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

ঈদুল আজহার ছুটির মধ্যেও ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, আজ শুক্রবার (২৯ মে) সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১০৭। এই মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম।

আজ দূষিত শহরের তালিকায় প্রথমস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, স্কোর ১৯৬। ভারতের কলকাতা ১৪২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চমে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা, চিলির সান্তিয়াগো ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।