ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের নারী হকি দলের জয়

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি প্রতিযোগিতায় শুরুটা মোটেও ভালছিল না বাংলাদেশের মেয়েদের। জাপানের কাছে এক ডজন গোলের ব্যবধানে হেরেছিল লাল সবুজের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। আজ সোমবার (১ জুন) চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। 

ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। কনার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টা করলেও ব্যর্থ হয়।

শেষ কোয়ার্টারের দশ মিনিটে বাংলাদেশ আরও এক গোল করে। বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচসেরা হয়েছেন তন্নী।

আগামীকাল মঙ্গলবার (২ জুন) চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। রোববার (৩১ মে) ছেলেরা চীনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেছিল। নারী দল প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২ গোল হজম করেছিল।