ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৩৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বলিউডে কিম কার্দিশিয়ান

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৬ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার

1433949620উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বলিউডে অভিনয় করছেন মার্কিন টিভি তারকা ও মডেল কিম কার্দিশিয়ান। বলিউডের একটি প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে।
পরিচালক ফয়সাল সাইফের ‘অনলি অ্যাডাল্টস ফর’ নামের একটি ছবিতে দেখা যাবে এই মডেল ও অভিনেত্রীকে। আমেরিকায় একজন বিতর্কিত মডেল কিম। অন্যদিকে বলিউডের যে ছবিতে তিনি অভিনয় করবেন সেটিও একটি বিতর্কিত ছবি।
ছবিটি প্রসঙ্গে কিম বলেন, ‘নির্মাতার সাথে আমার প্রাথমিক কথা হয়েছে। যেহেতু আমি প্রেগনেন্ট, তাই এখনও চূড়ান্ত কিছু জানাচ্ছি না। পরিচালকের সাথে আমার কথা হয়েছে, তিনি যদি অপেক্ষা করতে পারেন তবে হয়তো বলিউডের ছবিতে আমাকে দেখা যাবে। বলিউডের সিনেমার কথা সারাবিশ্বে প্রশংসিত। তাদের ছবি আমি প্রায়ই দেখি। প্রযুক্তি ও গল্পের দিক থেকেও অনেক উন্নত। এমনকি তাদের ছবির বাজেটও অনেক। সবকিছু মিলিয়ে ছবিতে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। তবে অপেক্ষা করতে হবে।’
১১.০৬.২০১৫