ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৫:২৭:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ বিভাগে তিন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংবাদ উপস্থাপক, নিউজ রুম এডিটর (ট্রেইনি) এবং রিপোর্টার (ট্রেইনি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন ২০২৬-এর মধ্যে [email protected] ই-মেইলে অথবা ডাকযোগে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ছবি ও যোগাযোগের তথ্য পাঠিয়ে আবেদন করতে পারবেন।

পদের নাম ও আবেদনের যোগ্যতা:
 
১. সংবাদ উপস্থাপক

 • ন্যূনতম স্নাতক ডিগ্রি 
 • গণযোগাযোগ ও সাংবাদিকতা/বাংলা/ইংরেজি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে 
 • বাংলা ভাষায় শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে দক্ষ হতে হবে 
 • উপস্থাপনায় সাবলীলতা, বাচনভঙ্গি ও ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে  

২. নিউজ রুম এডিটর (ট্রেইনি)

 • ন্যূনতম স্নাতক ডিগ্রি 
 • সাংবাদিকতা/গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে
 • বাংলা ভাষায় শুদ্ধ বানান ও লেখালেখিতে দক্ষতা থাকতে হবে 
 • কম্পিউটার পরিচালনা ও বাংলা টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে

৩.  রির্পোটার (ট্রেইনি)

  • ন্যূনতম স্নাতক ডিগ্রি 
  • সাংবাদিকতা/গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে 
  • বাংলা ভাষায় শুদ্ধ বানান ও লেখালেখিতে দক্ষতা থাকতে হবে 
  • কম্পিউটার পরিচালনা ও বাংলা টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে

যোগাযোগের ঠিকানা:

একুশে টেলিভিশন লিমিটেড
লেভেল-০৭, জাহাঙ্গীর টাওয়ার
১০, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেইল: [email protected]