সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৩ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
১০ বছর পর আবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। সর্বশেষ ২০১৬ আসরের শিরোপা মঞ্চে খেলেছিল দুই দল।
আসরের প্রথম সেমি-ফাইনালে বুধবার নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমি-ফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় ভারত।
সবশেষ দুই আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তার আগে প্রথম পাঁচ আসরেই শিরোপা জেতে ভারত। যার মধ্যে ছিল ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ও।
এবার গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল পিটার বাটলারের দল। গ্রুপ পর্বের সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারলেই হ্যাটট্রিক শিরোপা জয়ের নতুন গল্প লিখবে মারিয়া-ঋতুপর্ণারা।
