ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৬:৩৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি।

আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি।

কারামুক্ত হয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী।

গতকাল বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টা ১০ মিনিটের দিকে তিনি কারামুক্ত হন।

আইভী বলেন, বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক।

আইভী আরও বলেন, জেলে আমার মতো অনেক মা রয়েছেন। যারা নিরপরাধ, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।

এর আগে গত বছরের ৯ মে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় পর্যায়ক্রমে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি। আইভীর আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে থাকা সব মামলায় আদালত জামিন মঞ্জুর করায় কারামুক্তির আর কোনো আইনি বাধা ছিল না। আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জনপ্রিয় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবেও পরিচিত। গত বছরের মে মাসে গ্রেপ্তারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারেই বন্দি ছিলেন।