তারামন বিবি অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়
কুড়িগ্রাম প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
পুরোনো ছবি
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি অসুস্থ হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে দ্রুত কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। এখন তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানান তারামন বিবির ছেলে তাহের আলী।
রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলেয়ার হোসেন জানান, তারামন বিবির অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সযোগে তাকে ময়মনসিংহ পাঠানো হয়।
রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে নিজ বাসায় আজ তারামন বিবির হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, ময়মনসিং হাসপাতাল থেকে তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
