ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৫:১০:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ফ্রেঞ্চ ওপেন জয় থেকে মাত্র এক ধাপ দূরে আছেন পোল্যান্ডের কোয়ালিফায়ার মায়া খয়ালিনস্কা । ফাইনালে তিনি মুখোমুখি হবেন রাশিয়ান কিশোরী মিরা আন্দ্রেভার।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১১৪ নম্বরে থাকা খয়ালিনস্কা, এর আগে কোনো গ্র্যান্ড স্ল্যামে মাত্র একটি ম্যাচ জিতেছিলেন। এবার রোলাঁ গারোঁতে অবিশ্বাস্য দৌড় অব্যাহত রেখেছেন। সেমি-ফাইনালে তিনি ২৫তম বাছাই ডায়ানা শ্নাইডারকে ৭-৬ (৭-৪), ৬-৪ গেমে হারান।

তিন সপ্তাহ ও নয় ম্যাচের লড়াই শেষে খয়ালিনস্কা এদিন মাটিতে লুটিয়ে পড়েন তার। এর মাধ্যমে তিনি ইতিহাসে প্রথম কোয়ালিফায়ার হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে ফাইনালে পৌঁছান। দর্শকরা তার নাম ধরে চিৎকার করে উল্লাস প্রকাশ করেন।

ওপেন যুগে ব্রিটেনের এমা রাদুকানুর (২০২১ ইউএস ওপেন) পর মাত্র দ্বিতীয় কোয়ালিফায়ার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার দুয়ারে খয়ালিনস্কা। 

অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা আন্দ্রেভা তার যোগ্যতার সবচেয়ে বড় পরীক্ষা নিতে যাচ্ছেন। গত বছর সেমিফাইনালে হেরে যাওয়া এই ১৯ বছর বয়সী খেলোয়াড় এবার ইউক্রেনের মার্তা কোস্তিউককে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। 

এই শতকে কোকো গফ ও কিম ক্লাইস্টার্সের পর রোলাঁ গারোঁ ফাইনালে পৌঁছানো তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় আন্দ্রেভা। 

ফাইনালে জিতলে এই শতকে মারিয়া শারাপোভা ও রাদুকানুর পর তৃতীয় কনিষ্ঠ প্রথমবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবেন অষ্টম বাছাই আন্দ্রেভা।