ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৫:৩৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৭ জুন ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষে খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।

দীর্ঘ ১৬ দিনের বিরতির পর আজ রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় নিয়মিত পাঠদান।

এতে দুই সপ্তাহেরও বেশি সময় পর শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা।

‎‎ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলে বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠদান শুরু হয় আজ রবিবার (৭ জুন) থেকে। ‎

‎অন্যদিকে, দেশের সব মাদ্রাসার আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে আরও দেরিতে।

মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে।