প্রধানমন্ত্রী শুক্রবার লন্ডন যাচ্ছেন
প্রকাশিত : ০১:৪০ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪০ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ছয় দিনের সফরে লন্ডন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি একেএম শামীম চৌধুরী বৃহস্পতিবার এ খবর জানান।
প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশে এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ব্রিটেনের রাজধানীর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
স্থানীয় সময় বিকেল তিনটা ৩০ মিনিটে ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেস সেক্রেটারি বলেন, বিভিন্ন ক্ষেত্রে অবদান, বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষিত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে আগামী ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। আগামী ১৮ জুন শেখ হাসিনার দেশে ফিরে আসার কথা রয়েছে।
১১.০৬.২০১৫ 